বাফুফের যুব ফুটবল জানুয়ারিতে বাছাই ডিসেম্বরে

আপডেট : ১৯ নভেম্বর ২০১৮, ২১:১৪

অনূর্ধ্ব-১৮ বছরের ফুটবলারদের নিয়ে বাফুফে টুর্নামেন্ট আয়োজন করবে বলে অনেক দিন আগেই জানিয়েছিল। এবার কার্যক্রম শুরু করছে। জাতীয় নির্বাচনের দোহাই দিয়ে প্রিমিয়ার ফুটবল লিগ পিছিয়ে গেলেও নির্বাচনের পরই যুব ফুটবল শুরু করবে বাফুফের কম্পিটিশন্স কমিটি। গতকাল এটা নিয়ে বাফুফে ভবনের বোর্ড রুমে সভায় সিদ্ধান্ত হয়েছে, দেশের ৮ অঞ্চলে হবে অনূর্ধ্ব-১৮ফুটবল। ডিসেম্বরের প্রথম সপ্তাহে বাফুফের কোচরা বিভিন্ন জেলায় খেলোয়াড় বাছাই এবং বয়স নির্ধারণ করবেন।