শনিবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাধ এলাকায় রাত নয়টার দিকে ব্রাদার্স পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে নারী ও শিশুসহ সাতজন দগ্ধ হয়েছেন। দগ্ধ ব্যক্তিরা হলেন, বিল্লাল, আরমান, নুর জাহান, আবু তাহের, ঋতু, রিফাত ও আবু বকর। দগ্ধ ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। পরে স্থানীয় লোকজন বাসটির আগুন নেভায়।
এ ঘটনায় বাস থেকে নামতে গিয়ে দুজন আহত হয়েছেন। আহত দুজন হলেন সুজন ও মনোয়ারা বেগম। তাঁদের ঢাকা মেডিকেল কজেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
