আগৈলঝাড়ায় মাদকদ্রব্যসহ গ্রেফতার-৭

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৫, ০০:০২

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় পৃথকস্থানে অভিযান চালিয়ে পাঁচজন ও পার্শ্ববর্তী উপজেলা গৌরনদী থেকে দুইজন মাদক বিক্রেতা ও সেবনকারীকে মাদকদ্রব্যসহ গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে আগৈলঝাড়ার বড় বাশাইল এলাকা থেকে কুদ্দুস হাওলাদার ও বাটরা গ্রামের সুব্রত মজুমদারকে গাঁজা বিক্রির সময় ও চাঁদত্রিশিরা গ্রামে থেকে সুমন হাওলাদার, কবির হাওলাদার ও রামানন্দেরআঁক গ্রাম থেকে পরেশ বাড়ৈকে সেবনের সময় পুলিশ গ্রেফতার করে। একইদিন রাতে গৌরনদী কসবা এলাকা থেকে ৫পিস ইয়াবাসহ রাজীব হাওলাদার ও টরকী বন্দর থেকে মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামি মাদক সম্রাট বাবুল হোসেন ওরফে বাপ্পী সরদারকে গ্রেফতার করে পুলিশ।