‘বিএনপি দেশ ধ্বংস করতে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাচ্ছে’

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৫, ১৮:৪৪
 
 
 
 
 
বিএনপি ও তাদের দোসররা দেশ ধ্বংস করতে সামপ্রতিক সব ধরনের সহিংসতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। মুক্তিযুদ্ধের লক্ষ্য বাস্তবায়নে জাতিকে বাধাগ্রস্ত করার অভিসন্ধি থেকেই তারা এগুলো করছে।’ রবিবার সচিবালয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এ সব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘বিদেশি শক্তির সহায়তায় তারা (বিএনপি) ক্ষমতা জবরদখল বা বর্তমান সরকারকে ক্ষমতচ্যুত করতে চায়।’
শেখ হাসিনা বলেন, ‘খালেদা জিয়াকে অবরুদ্ধ করা হয়নি বরং চাহিদা মতো পর্যাপ্ত নিরাপত্তা তাকে দেয়া হয়েছে। বেগম জিয়া অফিসেই থাকতে চান। প্রতিদিন তার দলীয় নেতারা তার সঙ্গে দেখা করছেন এবং তারা এখান থেকেই আন্দোলন সম্পর্কে বিভিন্ন নির্দেশ ও নির্দেশনা পাচ্ছেন।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আগামী প্রজন্মের হূদয়ে মুক্তিযুদ্ধের চেতনা প্রোথিত করে দিতে হবে। এ ক্ষেত্রে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের রয়েছে অনেক দায়িত্ব। এ মন্ত্রণালয়কে জাতির গৌরবোজ্জ্বল ইতিহাস আগামী প্রজন্মের সামনে তুলে ধরা বেং মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পর্কিত গণকবর, সাক্ষ্য, দলিলপত্র এবং স্থানসমূহ সংরক্ষণের পদক্ষেপ নিতে হবে।’
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ কে এম মোজাম্মেল হক এবং মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এম এ হান্নান। এ সময় মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।