এক মাস জিম্মি করে রাখার পর ইয়াজিদি সম্প্রদায়ের প্রায় ২০০ জনকে মুক্তি দিয়েছে আইএস জঙ্গিরা। মাসব্যাপী বন্দি রাখার পর সংখ্যালঘু সম্প্রদায়টির বয়স্ক ও অসুস্থ জিম্মিদেরকে রবিবার ছেড়ে দিয়েছ।
শনিবার কিরকুকে মুক্তিপ্রাপ্ত জিম্মিরা কুর্দি বাহিনীর সাথে মিলিত হয়। পরে তাদেরকে কুর্দিদের রাজধানী হিসেবে পরিচিত আলতুন কোপরির একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
কুর্দি বাহিনীর একজন সদস্য আলজাজিরাকে জানিয়েছে, ছেড়ে দেয়া অধিকাংশ জিম্মিরই বয়স ৫০ বছরের বেশি। এদের মধ্যে অনেকেই ৫ মাসের বেশি সময় ধরে জিম্মি অবস্থায় ছিল।
ইয়াজিদি সম্প্রদায়ের অধিকার নিয়ে কাজ করেন এমন একজন বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, জিম্মিদের অধিকাংশকেই মসুলে অপহরণ করা হয়েছিল। এদের কেউ কেউ আহত অবস্থায় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। দীর্ঘদিন জিম্মি থাকায় অনেকেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। সূত্র: আলজাজিরা
