স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মাদ নাসিম বলেছেন, ‘অবরোধ হরতালের নামে বিএনপি-জামায়াতের সন্ত্রাসী তত্পরতা ও নাশকতা প্রতিরোধে সারাদেশে মুক্তিযুদ্ধের সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সন্ত্রাসীদের কোনক্রমেই ছাড় দেয়া হবে না।’ গাইবান্ধার পলাশবাড়ীতে নাশকতা ও সন্ত্রাস বিরোধী এক জনসভায় তিনি এ কথা বলেন।
নাসিম বলেন, ‘২০১৯ সালের পূর্বে এদেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না। এ ব্যাপারে কারও সাথে কোনো আলোচনা করারও আগ্রহ ১৪ দলীয় ঐক্য জোটের নেই। আলোচনা হয় ভালোর সাথে ভালোর। আলোর সাথে অন্ধকারের নয়। যারা সন্ত্রাসী তত্পরতা চালিয়ে দেশের অসহায় মানুষকে হত্যা করছে, তাদের সাথে আলোচনায় বসার অর্থই হচ্ছে জনগণকে অব মূল্যায়ন করা।’
