কাউকে হত্যা না করলে কিংবা বাঁচিয়ে দিলে পুরস্কার দেয়া উচিত। কিন্তু নরওয়েতে ঘটেছে এক ব্যতিক্রমী ঘটনা। এক ব্যক্তি চুক্তি মোতাবেক একজনকে হত্যা না করায় তাকে জরিমানা করা হয়েছে ১৩শ’ মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় এক লাখ এক হাজার টাকা।
নরওয়ের ২১ বছর বয়সী ওই ব্যক্তি ১৭ বছর বয়সী একটি ছেলেকে হত্যার জন্য একজনের সঙ্গে চুক্তি করেন এবং এজন্য নগদ অর্থও নেন। কিন্তু পরে দেখা যায় তিনি ছেলেটিকে হত্যা করেননি। এরপর পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, মক্কেলের সঙ্গে প্রতারণা করায় তাকে এক লাখ এক হাজার টাকা জরিমানা করা হয়। আর যে ব্যক্তি হত্যার নির্দেশ দিয়েছিলেন তার দুই বছরের কারাদণ্ড হয়। হত্যার নির্দেশ দেয়া ওই ব্যক্তি জানিয়েছেন, ছেলেটি তার রোমান্টিক জীবনের অগ্রগতিতে বাধা দিয়েছিল। পুলিশ কারো নাম প্রকাশ করেনি। -রয়টার্স
