ভাষণের আগেই বিতর্ক

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৫, ১২:২৯
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা স্টেট অব ইউনিয়ন ভাষণ দেয়ার আগেই বিতর্কের ঝড় শুরু হয়ে গেছে । আগামীকাল মঙ্গলবার রাতে বারাক ওবামার ভাষণ দেয়ার কথা রয়েছে। মধ্যবিত্তদের জীবনমানের উন্নয়নে সংস্কার হিসেবে উচ্চবিত্তের কর বাড়ানোর পক্ষে মার্কিন এই প্রেসিডেন্ট।  আর এ নিয়ে ফুঁসে ওঠছে অসন্তোষ।
অসন্তোষের রেশে রিপাবলিকানরা কর্মসফল মানুষের পক্ষে সাফাই গেয়ে বলছেন, কর বাড়ানো হলে আমেরিকার অগ্রযাত্রা থমকে যাবে।