পাকিস্তানের উপজাতীয় অঞ্চলে সোমবার মার্কিন ড্রোন হামলায় পাঁচ জঙ্গি নিহত হয়েছে। দেশটির নিরাপত্তা কর্মকর্তারা একথা জানান। খবর: এএফপির।
উত্তর ওয়াজিরিস্তানে তালেবানের একটি কম্পাউন্ড লক্ষ্য করে চালকবিহীন এই বিমান হামলা চালানো হয়।
নাম প্রকাশ না করার শর্তে নিরাপত্তা বাহিনীর এক সিনিয়র কর্মকর্তা এএফপিকে বলেন, শাওয়ালের পার্শ্ববর্তী শাহী খেলে একটি কম্পাউন্ডে মার্কিন ড্রোন থেকে নিক্ষিপ্ত দুইটি ক্ষেপণাস্ত্রের আঘাতে পাঁচ জঙ্গি নিহত হয়েছে।
অপর এক নিরাপত্তা কর্মকর্তা এই ড্রোন হামলা ও হতাহতের খবর নিশ্চিত করেছেন।
