ময়মনসিংহের ত্রিশালে আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
পুলিশ জানায়, সোমবার দুপুরে ত্রিশাল সদরের বাস স্ট্যান্ড এলাকায় দুর্বৃত্তরা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের আসবাবপত্র ভাংচুর করে। পরে এক পর্যায়ে আসবাবপত্র বাইরে বের করে আগুন ধরিয়ে দেয়। আগুনে পুড়ে গেছে দলীয় কার্যালয়ের মালামাল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় আগুন নেভায়। এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।
