পর্ন খোঁজার শীর্ষে পাকিস্তান

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৫, ২১:৫৩
 
সারা বিশ্ব থেকে যত পর্ন ভিডিও খোঁজা হয়েছে পাকিস্তান তার শীর্ষে অবস্থান করছে। গুগল প্রকাশিত তথ্য থেকে এমন চিত্র উঠে এসেছে। এমনকি প্রাণীদের যৌন ছবি সার্চের দিক থেকেও পাকিস্তান শীর্ষে অবস্থান করছে। খবর- টাইমস অব ইন্ডিয়া
পর্ন খোঁজার শীর্ষ দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে মিশর। এর পরের ছয়টি দেশের তালিকায় পর্যায়ক্রমে রয়েছে ইরান, মরক্কো, সৌদি আরব, তুরস্ক।
উল্লেখ্য, লেবানন ও তুরস্ক ছাড়া মধ্যপ্রাচ্যের সব দেশেই পর্নগ্রাফি আইনত নিষিদ্ধ। কিছুদিন আগেই সৌদি আরবে পর্নগ্রাফির সাথে জড়িত থাকার অভিযোগে নয় হাজারের অধিক টুইটার অ্যাকাউন্ট ব্লক করে দেয়া হয়েছিল।
মধ্যপ্রাচ্যসহ অধিকাংশ মুসলিম দেশে পর্নগ্রাফির উপর কড়াকড়ি থাকলেও গুগল প্রকাশিত তথ্য এর উল্টো কথা বলছে।