ভারতে একটি শিশুর সন্ধান পাওয়া গেছে যার গায়ে আগুন লেগেছে। কিন্তু কিভাবে এই আগুন লাগলো তা জানা যায়নি। বাইরে থেকে কেউ আগুন না দিলেও শিশুটির গায়ে হঠাত্ করেই আগুন ধরছে।
তামিলনাড়ু রাজ্যের চেন্নাইয়ের কিলপক মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালে রবিবার শিশুটিকে ভর্তি করা হয়েছে। সাত দিন বয়সের শিশুটি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি। হাসপাতালের পাঁচজন ডাক্তারের সমন্বয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। কিভাবে আগুন লাগে তা দেখার জন্য ওই ইউনিটে একটি ক্যামেরাও বসানো হয়েছে। তার মা-বাবা জানিয়েছেন, শিশুটির গায়ে কোনো কারণ ছাড়াই আগুন লাগছে। তামিলনাড়ুর স্বাস্থ্য সচিব জে রাধাকৃষ্ণ জানিয়েছেন, স্বাস্থ্যগত কারণেই শিশুটির গায়ে আগুন লাগছে। কিন্তু কিভাবে এবং কেন সেই সম্পর্কে কিছু বলেননি স্বাস্থ্য সচিব। হাসপাতালের সিনিয়র ডাক্তার গুয়ানসেকেরান জানিয়েছেন, আমরা শিশুটির গায়ে আগুন লাগানোর কারণ সম্পর্কে গবেষণা করছি। তার নেতৃত্বে একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে। খুবই ঘনিষ্ঠভাবে বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানান ডাক্তার। শিশুটির পা পুড়ে গেছে। ডাক্তার জানান, শিশুটির সঙ্গে তার মাকেও চিকিত্সা দেয়া হচ্ছে। শিশুটির ভাইকেও একই কারণে ২০১৩ সালে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। - এনডিটিভি
