সাবেক কেন্দ্রীয় মন্ত্রী শশী থারুরকে তার স্ত্রী সুনন্দা হত্যা মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সোমবার দিল্লি পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে। মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রায় চার ঘণ্টা ধরে তাকে ৫০টির মতো প্রশ্ন করা হয়েছিল। উত্তর দেয়ার সময় হাসিমুখেই ছিলেন শশী থারুর। সূত্র জানিয়েছে, বেশিরভাগ প্রশ্নের উত্তরই তিনি হাসিমুখে দিয়েছেন। শশী ইংরেজিতে কথা বলেছেন। এছাড়া নিজের অবস্থান ব্যাখ্যায় নানা অঙ্গভঙ্গি করেছেন। সুনন্দাকে মৃত আবিষ্কারের বিষয়টি ব্যাখ্যার করা সময় বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন শশী থারুর।
জিজ্ঞাসাবাদের সময় কারো কাছে কোনো মোবাইল ফোন ছিল না। শশী থারুরকে চা ও কফির প্রস্তাব দেয়া হলেও তিনি শুধু পানি পান করেছেন।
চার সদস্যদের একটি দল শশী থারুরকে জিজ্ঞাসাবাদ করেছে। প্রয়োজনে তাকে আবারো জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানিয়েছে সূত্র।
