অন্ধের ভুল

আপডেট : ২১ জানুয়ারি ২০১৫, ০০:২১

যার চোখ নেই সে-ই বোঝে চোখ না থাকার কি জ্বালা। সবকিছু থাকতেও সুন্দর এই পৃথিবীর কোনো সৌন্দর্যই উপভোগ করতে পারেন না তারা। যুক্তরাষ্ট্রের এক অন্ধ ব্যক্তি মাইক্রোওভেনকে ব্যবহার করতে চেয়েছিলেন উপকারের জন্য। কিন্তু উল্টো তাতে পুড়ে মরতে হলো তাকে।

পেনসিলভানিয়া রাজ্যের স্টোনিক্রিক শহরের বাসিন্দা এবং অন্ধ জেমস  শেফার। ৬৮ বছর বয়সী শেফার মাইক্রোওভেনে নিজের শার্ট শুকান। এরপর হাঁটুতে ব্যথা হওয়ায় তিনি শার্টটি হাঁটুতে রাখেন। কিন্তু তিনি বুঝতে পারেননি যে শার্টটিতে আগুন লেগে গেছে। সেই আগুন তার গায়ে লাগে। কিন্তু দৌঁড়ে বাথরুমে যেতে যেতেই শরীরের শতকরা ৮০ ভাগ পুড়ে যায় জেমসের। তবে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, তিনি একটি তোয়ালে শুকাতে দিয়েছিলেন। কিন্তু তাতে আগুন ধরে গিয়েছিল। সেই তোয়ালে আঁকড়ে ধরতে গিয়েই তার পশমী শার্টে আগুন ধরে যায়। অন্ধ হওয়ায় তিনি টের পাননি। ডাক্তাররা জানিয়েছেন, তার শ্বাসনালী পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আরো জানান, শেরিফের বাসায়ও কেউ থাকেন না। গত ২৫ বছর ধরে তিনি একাকী জীবন কাটাচ্ছেন।- মিরর নিউজ