নারায়ণগঞ্জ নগর বিএনপির সেক্রেটারি এটিএম কামাল গ্রেফতার

আপডেট : ২১ জানুয়ারি ২০১৫, ০৯:৩৩



নারায়ণগঞ্জ নগর বিএনপির সেক্রেটারি এটিএম কামালকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকাল ৮টায় শহরের হাজীগঞ্জ এম সার্কাস এলাকাতে অবরোধ সমর্থনে মিছিল বের করার সময়ে তাকে গ্রেফতার করা হয়।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, সকালে এম সার্কাস এলাকাতে মিছিল করার সময়ে এটিএম কামালকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সাম্প্রতিক অবরোধে পুলিশের উপর হামলা, যানবাহন ভাংচুরসহ বিভিন্ন অভিযোগে দ্রুত বিচার আইনসহ বিভিন্ন আইনে হাফডজন মামলা রয়েছে।