গাজীপুরে কলমজান (৭০) নামে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় রহিমা খাতুনকে (৭৫) নামে অপর এক বৃদ্ধা গুরুতর আহত হয়েছেন। বুধবার ভোরে মহানগরের সালনা বাউপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত কলমজান ঐ এলাকার মৃত মোসলেম উদ্দিনের স্ত্রী। নিহত কলমজান এবং আহত রহিমা খাতুন সম্পর্কে ননদ-ভাবী।
স্থানীয়রা জানান, কলমজান ও রহিমা খাতুন একই ঘরে ছিলেন। ভোর রাত সাড়ে ৩টার দিকে দুর্বৃত্তরা তাদের ঘরে প্রবেশ করে এলাপাতারি কুপিয়ে পালিয়ে যায়। তাদের ডাক-চিৎকারে আশাপাশের লোকজন এগিয়ে আসে। দুর্বৃত্তদের কোপে ঘটনাস্থলেই মারা যান কলমজান। গুরুতর আহত রহিমাকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।
