ইয়েমেনের রাজধানী সানায় শিয়া হাউথি বিদ্রোহীরা প্রেসিডেন্টের ব্যক্তিগত বাসভবন নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। খবর আলজাজিরা’র।
এর আগে, সানায় যুদ্ধবিরতি ভঙ্গ করে বিদ্রোহীরা প্রেসিডেন্টের ব্যক্তিগত বাসভবনে গোলা হামলা চালায়।
নাম প্রকাশ না করে ইয়েমেন সরকারের এক কর্মকর্তা বলেছেন, প্রেসিডেন্ট হাদি বাড়ির ভেতরে অবস্থান করলেও নিরাপদে আছেন। তবে লড়াইয়ে দুইজন নিহত হয়েছে বলে জানিয়েছেন আরেক সরকারি কর্মকর্তা।
জাতিসংঘ মহাসচিব বান কি মুন ইয়েমেনে চলমান এই লড়াই-সংঘর্ষের নিন্দা জানিয়ে তা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন।
