কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে আট হাজার ইয়াবাসহ আবদুস সত্তার (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার ভোরে উপজেলার হ্নীলা পুর্ব লেদায় অভিযান চালানো হয়।
উপ-পরির্দশক (এসআই) মো. আলমগীর জানান, ইয়াবা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় হ্নীলা পুর্ব লেদার বাসিন্দা পাচারকারী আবদুস সত্তারকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে আট হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি হ্নীলা পুর্ব লেদা এলাকার বাসিন্দা।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার্ (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার বলেন, ‘ইয়াবাসহ আটক ব্যক্তিকে থানায় সোর্পদ করে সংশ্লিষ্ট ধারায় মামলা করে আদালতে পাঠানো হচ্ছে।
