কয়লা কেলেঙ্কারিতে মনমোহন সিংকে জিজ্ঞাসাবাদ

আপডেট : ২১ জানুয়ারি ২০১৫, ১৩:৫৩
কয়লা কেলেঙ্কারিতে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানিয়েছেন কংগ্রেসের মুখপাত্র অভিষেক মানু সিংভী। রবিবার মনমোহনকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে এএনআই’কে বলেছেন তিনি।
উড়িষ্যার কুমার মঙ্গলম বিড়লার সংস্থায় অনিয়মের অভিযোগে মনমোহন সিংয়ের সম্পৃক্ততা খতিয়ে দেখছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিবিআই)।
জিজ্ঞাসবাদ করার কথা জানালেরও কী নিয়ে তাকে প্রশ্ন করা হয়েছে সেই বিষয়ে মুখ খুলতে চায়নি সিবিআই। গত মাসে শীর্ষ আদালতের নির্দেশের পরই মনমোহন সিংয়ের বয়ান রেকর্ডের সিদ্ধান্ত নেয় সিবিআই।
ইউপিএ সরকারের আমলে কয়লা কেলেঙ্কারির ঘটনা ঘটে। এই সময় দেশের কয়লামন্ত্রী ছিলেন মনমোহন সিং। সিবিআই তদন্ত বন্ধ করার কথা ভাবলেও শীর্ষ আদালত তদন্ত চালিয়ে যাওয়ার ও আগামী ২৭ জানুয়ারি রিপোর্ট পেশের নির্দেশ দেয়।
গত বছরের জুলাই মাসেই মনমোহন সিংয়ের বয়ান রেকর্ডের সিদ্ধান্ত নেয় সিবিআই। ২০০৪ সালে ইউপিএ সরকার ক্ষমতায় আসার পর পাঁচ বছর কয়লামন্ত্রীর দায়িত্বে ছিলেন মনমোহন সিং।