রোনালদোর নতুন প্রেম!

আপডেট : ২১ জানুয়ারি ২০১৫, ১৫:২১
রাশিয়ান মডেল ইরিনা শাইলকের সঙ্গে সম্পর্কের ইতি টেনেছেন পর্তুগাল ও রিয়ার মাদ্রিদ তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। এমনকি তিনি নতুন প্রেমেও মজেছেন বলে শোনা যাচ্ছে। জন্মসূত্রে স্পেনের নাগরিক ও টিভি উপস্থাপিকা লুসিয়া ভিল্লালনই রোনালদোর বর্তমান প্রেমিকা বলে মনে করা হচ্ছে।
রোনালদো নিজেই এপি একটি লিখিত বিবৃতিতে জানিয়েছেন, পাঁচ বছর পর আমার ও ইরিনা শাইলকের সম্পর্কের ইতি ঘটেছে। আমরা বিশ্বাস করি এটা দুইজনের জন্যই ভালো হবে। আমি চাই ইরিনা সুখী হোক।
কিছুদিন আগেই ব্যালন ডি অর জিতলেন রোনালদো। সুইজারল্যান্ডের জুরিখে পুরস্কার গ্রহণের সময় তার সাথে ছিলেন না ইরিনা। ঐ সময়ই তাদের মধ্যে বিচ্ছেদের গুঞ্জন ওঠে। এমনকি রোনালদো নতুন প্রেম করছেন এরকম কথাও শোনা যায়। এখন সেই প্রেমিকার হিসেবে লুসিয়ার নামই শোনা যাচ্ছে। এক সপ্তাহ আগে ইনস্টাগ্রামে রোনালদোর সঙ্গে ব্যালন ডি অর পুরস্কারের  ছবি পোস্টও করেছেন লুসিয়া। সূত্র: ডেইলি মেইল ও সিবিএস স্পোটর্স।