বিএনপি জোটের হরতাল-অবরোধের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষকদের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
প্রত্যদর্শী সূত্রে জানা গেছে, কয়েকজন যুবক বাসটিতে ভাংচুর চালিয়ে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা এগিয়ে এসে আগুন নেভান।
