যশোরের কেশবপুর উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আল আমিনকে (২৪) পেট্রোল বোমা ও পাইপগান তৈরির সরঞ্জামসহ আটক করা হয়েছে। বুধবার দুপুর ২টার দিকে উপজেলা সদরের আহলে হাদীস মসজিদের পাশ থেকে পুলিশ তাকে আটক করেছে। এসময় আরও তিনজন পালিয়ে গেছে।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল জানান, গোপন সংবাদে ভিত্তিতে মসজিদের পাশে গিয়ে শিবির নেতা আল আমিনের কাছ থেকে পেট্রোল বোমা ও পাইপগান তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এসময় শিবিরের আরও ৩ জন পালিয়ে যায়। তাকে আটকের পর স্বীকারোক্তি অনুযায়ী শিবিরের কার্যালয়ে অভিযান চালিয়ে ব্যানার, জিহাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে।
