কক্সবাজারের টেকনাফ হ্নীলা চৌধুরীপাড়ার বেড়িবাধঁ এলাকায় থেকে ৩০ লাখ টাকার ল্যে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে বর্ডার গার্ড(বিজিবি)। বুধবার বিকালে হ্নীলা চৌধুরীপাড়ার বেড়িবাধঁ লবনের মাঠে এ ঘটনা ঘটে। তবে এসময় কাউকে আটক করা সক্ষম হয়নি।
৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, বুধবার বিকালে টেকনাফ হ্নীলা চৌধুরীপাড়া এলাকায় একজন ব্যক্তিকে বেঁড়ীবাধ পাড় হয়ে লবন মাঠের দিকে নামতে দেখে। তখন কর্মরত বিজিবির সদস্য সামছুল আলমের নেতৃত্বে বিজিবির সদস্যরা ব্যক্তিকে দাঁড়ানো জন্য সংকেত দিলে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তাকে ধাওয়া করলে একটি পোটলা ফেলে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া পোটলাটিতে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। যার মুল্যে ৩০ লাখ টাকা বলে জানায়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট সদর দপ্তরে জমা রাখা হয়েছে যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হবে।
