সেই তরুণী কলেজ ছাত্রী রোকসেনা

আপডেট : ২১ জানুয়ারি ২০১৫, ২২:৩৯
লালমনিরহাটের আদিতমারীতে অজ্ঞাততরুণীর পরিচয় পাওয়া গেছে। নিহত তরুণীর নাম রোকসেনা বেগম (২০)। রোকসানা লালমনিরহাট সদর উপজেলার দুরাকুটি কামরুনেছা মহাবিদ্যালয়ের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী। সদর উপজেলার মোঘলহাট ইউনিয়নের কর্নপুর গ্রামের ইয়াকুব আলীর মেয়ে রোকসেনা।
বুধবার দুপুরে আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা গ্রামের খালকাটা রাস্তার পাশ থেকে লাশ উদ্ধার করে থানা পুলিশ।
বুধবার সন্ধ্যা ৭ টার দিকে তরুণীর লাশ সনাক্ত করেন রোকসেনার বাবা ইয়াকুব আলী।।
মেয়েটির বাবা জানান, ৭/৮ বছর পূর্বে একই এলাকার কর্নপুর গ্রামের আব্দুল মালেকের সাথে রোকসেনার বিয়ে হলেও বিয়ের ৪ মাসের মধ্যে তাদের বিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের পর থেকে রোকসেনা বাবার বাড়ি থেকে পড়াশুনা করত।
আদিতমারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুস সোবাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।