নারায়ণগঞ্জে অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা

আপডেট : ২১ জানুয়ারি ২০১৫, ২৩:২৮

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় দেলোয়ার হোসেন (২৮) নামের একজন ব্যাটারী চালিত অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার রাত সোয়া ১০টায় ফতুল্লার ভূইগড় মাদানীনগর এলাকা থেকে পুলিশ দেলোয়ার হোসেনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।নিহত দেলোয়ার ফতুল্লার দেলপাড়া এলাকার আলী আকবরের ছেলে।

ফতুল্লা মডেল থানার এস.আই. ইকবাল হোসেন জানান, রাতে ভূইগড় মাদানীনগর এলাকা থেকে দেলোয়ারের লাশটি উদ্ধার করা হয়েছে। তবে নিহতের অটোরিকশাটি পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে ছিনতাইকারী চক্র অটোরিকশা ছিনতাইয়ের জন্য এ কাজটি করেছে।