বুধবার রাতে ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সীগঞ্জের শ্রীনগরের ছনবাড়িতে ট্রাকে আগুন লাগানোর চেষ্টা হয়েছে। তবে কোন ক্ষয়ক্ষতি হয়নি।
মুন্সীগগঞ্জের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার রাত সোয়া ১১টায় জানিয়েছেন, ঢাকা থেকে শরিয়তপুরগামী সয়াবিন তেল ভর্তি একটি ট্রাকে আগুন দেয়ার চেষ্টা করা হয়। ছনবাড়ির কিছু পরে রাস্তার পাশের দোকানদারা ট্রাকের পেছনে তেরপালে ধোঁয়া দেখে ট্রাক চালকের দৃষ্টি আকর্ষণ করলে ট্রাকটি থামানো হয়। পরে পানি দিয়ে তেরপালের ধোঁয়া বন্ধ করা হয়। শয়িতপুরের পালংয়ের কালচাঁন মিয়ার পুত্র ট্রাক চালক তাজুল মিয়া জানান, ধারনা করা হচ্ছে মহাসড়কের স্পিড ব্রেকারে গাড়ির গতি কমানোর সময় দূর্বৃত্তরা আগুন দেয়ার চেষ্টা করেছিল। এই ঘটনায় শ্রীনগর থানায় মামলার প্রক্রিয়া চলছে।
