পাটগ্রাম সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি

আপডেট : ২২ জানুয়ারি ২০১৫, ০১:৫৮

সীমান্তে গরু পারাপারকারী দুই বাংলাদেশিকে গুলি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল বুধবার ভোরে বুড়িমারী সীমান্তের ওপারে মুগলীবাড়ী সীমান্তে গরু আনতে গেলে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। গুলিতে আহত হন বশিরুদ্দিনের ছেলে বকুল হোসেন (২৮) ও একই এলাকার সফুর উদ্দিনের ছেলে রবিউল ইসলাম (৩১)। গুলি বকুলের বুকে ও রবিউলের ডান পায়ে বিদ্ধ হয়। তাদের উদ্ধার করে প্রথমে পাটগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়। বকুলের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিত্সার জন্য তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  পরে বিজিবির বুড়িমারী ক্যাম্পের হাবিলদার রেজাউল ইসলাম বাদী হয়ে ওই দুইজনকে আসামি করে চোরাচালান মামলা দায়ের করেছে। পুলিশ রবিউলকে গ্রেফতার করেছে।