শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি সার্ভিস ঘন কুয়শায় সোয়া ৯ ঘণ্টা বন্ধ থাকার পর বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টায় ফের চালু হয়েছে। এর আগে বুধবার রাত সোয়া ১১টা দেশের গুরুত্বপূর্ণ এই ফেরি সার্ভিস পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে নাইট কোচসহ দু’পারে ৩শ’ যান আটকা পরে। এই সময় ধরে দেড় সহস্রাধিক যাত্রীসহ মাঝ পদ্মায় আটকা পরা ১০টি ফেরি গন্তব্যে রওনা হয়েছে। কনকনে শীতে এই ফেীর যাত্রীদের দুভোগ অবর্ণনীয়।
এসব তথ্য দিয়ে বিআইডাব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের সহকারী ম্যানেজার শেখর চন্দ্র রায় জানান, কুয়াশা চাঁদর এমনভাবে ঢাকা পড়েছিল- খুব কাছের বস্তুও দেখা যাচ্ছিলনা। নদীর মার্কিং পয়েন্ট ও বিকন বাতিগুলো না দেখতে পাওয়ায় দুর্ঘটনা এরাতে ফেরি সার্ভিস বন্ধ রাখতে হয়েছিল। তবে কুয়াশা কেটে যাওয়ার পর আবার চালু হয়েছে।
