বঙ্গবাজারে ককটেল বিস্ফোরণে আহত কলেজছাত্রের মৃত্যু

আপডেট : ২২ জানুয়ারি ২০১৫, ১০:৩০



রাজধানীর বঙ্গবাজারে দুর্বৃত্তদের ছোঁড়া ককটেল বিস্ফোরণে আহত কলেজছাত্র সানজিদ হোসেন অভি মারা গেছেন। সাতদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বুধবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুকে আলিঙ্গণ করেন তিনি।
অভি সরকারী কবি নজরুল কলেজের একাদশ শ্রেণীর ছাত্র এবং ধোলাইখাল কলতাবাজারের রোকনপুর এলাকার ডিম বিক্রেতা দেলোয়ার হোসেনের ছেলে।
উল্লেখ্য, গত ১৪ই জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর বঙ্গবাজারে অ্যানেক্সেকো ভবনের সামনে দুর্বৃত্তদের ছোঁড়া ককটেল বিস্ফোরণে তার মুখমণ্ডল ঝলসে যায় এবং বাম চোখ নষ্ট হয়ে যায়।