চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোরে ঐ কার্যালয়ে আগুন দেয়া হয়।
চাঁদপুর থানা সূত্রে জানা গেছে, বন্ধ দরকার ফাঁক দিয়ে দুর্বৃত্তরা আগুন দেয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে। আগুনে কিছু আসবাব ও কাগজ পুড়ে গেছে।
