গাজীপুরে বিএনপি-জামায়াতের ১১জন আটক

আপডেট : ২২ জানুয়ারি ২০১৫, ১২:০০

হরতাল-অবরোধে নাশকতা সৃষ্টি করতে পারে এমন অভিযোগে গাজীপুরে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১১ কর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত জেলার বিভিন্নস্থানে এই অভিযান চালানো হয়। আটককৃতদের নাম জানা যায় নি।
গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার সূত্রে জানা গেছে, গাজীপুরে জয়দেবপুর থানা এলাকা থেকে নয়জন, কালিয়াকৈর থানা এলাকা থেকে একজন এবং শ্রীপুর থানা এলাকা থেকে একজনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ১০জন বিএনপি এবং একজন জামায়াতের কর্মী।