মেহেরপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপির ১৪ জন কর্মী-সমর্থককে আটক করেছে পুলিশ। এদের মধ্যে গাংনী থানা ৯জন, সদর থানা ৪ জন ও মুজিবনগর থানা ১ জনকে আটক করে।
মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, হরতাল-অবরোধে নাশকতার আশংকায় বুধবার ভোর রাতে অভিযান চালানো হয়। আটকৃতদের কার্যবিধির ১৫১ ধারায় আদালতে সোপর্দ করা হবে।
