সিলেটের আম্বরখানায় পাথরবাহী ট্রাকে আগুন দিয়েছে দৃর্বৃত্তরা

আপডেট : ২২ জানুয়ারি ২০১৫, ২৩:৪১

সিলেট নগরীর আম্বরখানা এলাকায় বৃহষ্পতিবার রাতে একটি পাথরবাহী ট্রাকে (ঢাকা মেট্রো-ট ১৮-২২১২) আগুন দিয়ে দুবৃর্ত্তরা পালিয়ে যায়। বৃহস্পতিবার রাত ৯ টার দিকে নগরীর আম্বরখানা-লোহারপাড়া সড়কে এই ঘটনা ঘটে। এ সময় আশপাশের লোকজন আতংকে চারদিকে ছোটাছুটি শুরু হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা জায়া, ১০-১৫ জন যুবক কয়েকটি মোটর সাইকেলে এসে ট্রাকে পেট্টোল ছুঁড়ে আগুন ধরিয়ে পালিয়ে যায়। আগুনে ট্রাকের সামনের অংশ পুড়ে গেছে। অবশ্য হতাহতের ঘটনা ঘটেনি। দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বিমানবন্দর থানার ওসি গউছুল হোসেন এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।