অলস পোস্টম্যান

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৫, ০১:০২

পোস্টম্যানদের উপর গুরুদায়িত্ব থাকে গুরুত্বপূর্ণ ডাকগুলো প্রাপকের কাছে পৌছে দেয়া। তাদের বিশ্রামের ফুসরত কম। কিন্তু যুক্তরাষ্ট্রের ওরিগণ অঙ্গরাজ্যের এক পোস্টম্যান আলসেমির কারণে খবরের শিরোনাম হয়েছেন। তিনি আলসেমি করে প্রায় ১০০০ চিঠি প্রাপকদের বিলি না করে ফেলে দিয়েছিলেন। এর মধ্যে ২৭ টি নির্বাচনী ব্যালট  এবং ২০০ টি ভিআইপি মেইলও ছিল। এই অপকর্মের কারণে তাকে বিচারের মুখোমুখি হতে হয়। আদালত তাকে এক বছরের কারাদন্ডে দন্ডিত করেছে। এর বাইরে ৫০০ ডলার জরিমানাও করা হয়েছে। -এপি