বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃত্যু

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৫, ১১:৩৮




বাগেরহাটের ফকিরহাটে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঐ ট্রাকের হেলপারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাকের চালক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার শুকদাড়া এলাকায় খুলনা-মংলা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত হেলপারের নাম জুয়েল (২৫)। তিনি খুলনার রূপসা উপজেলার পাঁচালী গ্রামের নূর মোহাম্মদের ছেলে। আহত চালকের নাম দুলাল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মংলা থেকে সিমেন্ট নিয়ে ট্রাকটি রাজশাহীর দিকে যাচ্ছিল। পথে সামনে চাকা ফেটে গেছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং তার বাহন রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই জুয়েলের মৃত্যু হয়। চালক দুলালকে আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাগেরহাট মহাসড়ক পুলিশের ওসি আব্দুল মান্নান ফরাজী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।