চলমান অবরোধ সংঘাতের বলি হিসেবে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুই জনের মৃত্যু হয়েছে।
জানা গেছে, বুধবার রাতে বগুড়ায় পেট্রোল বোমায় ট্রাক চালকের সহকারী দগ্ধ আব্দুর রহিম শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
অন্যদিকে বুধবার রাতে জাকির হোসেনকে (১৩) বগুড়া সদর উপজেলার নুনগোলা এলাকায় হামলায় আহত হওয়ার পর ভোররাত চারটার দিকে ঢাকা মেডিক্যালে ভর্তি করানো হয়। রাত সাড়ে ১২টার দিকে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জাকিরের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তাছাড়া দগ্ধ হওয়ার কারণ সম্পর্কেও জানা যায়নি।
শিশুটির লাশ ঢাকা মেডিকেল্যান বার্ন ইউনিটের মর্গে রাখা হয়েছে।
