টেকনাফে ৪০ হাজার ইয়াবা ও ৩৫০ ক্যান বিয়ারসহ দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শুক্রবার সকালে টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়া এলাক দিয়ে ইয়াবা ও বিপুল পরিমাণ বিয়ারের চালান পাচার হওয়ার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ কামাল হোসেনকে (২৫)আটক করে।
অপরদিকে একই সময় পুলিশ ওই এলকায় অভিযান চালিয়ে মিয়ানমারের তৈরী ৩৫০ ক্যান বিয়ারসহআবদুর রহমানকে (১৮) আটক করে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ইয়াবা ও বিয়ারসহ আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হচ্ছে।
