শীতলক্ষ্যায় ট্রলারডুবিতে নিহত ২

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৫, ১৬:৫৪

গাজীপুরের শ্রীপুর উপজেলায় শীতলক্ষ্যা নদীতে দুই ট্রলারের সংঘর্ষের ঘটনায় দুইটি লাশ উদ্ধার করা হয়েছে। এতে কয়েকজনের নিখোঁজের খবর পাওয়া গেছে।
শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
শ্রীপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাদিকুর রহমান জানান, এ ঘটনায় অন্তত দুইজন নিখোঁজ রয়েছেন।
মৃত দুইজন হলেন- ময়মনসিংহের পাগলা থানার সুতারতাপুর গ্রামের আব্দুল খালেকের স্ত্রী আসমা বেগম (৩২) এবং স্থানীয় কাওরাইদ এলাকার আশরাফ উদ্দিন শেখের ৮ মাস বয়সী মেয়ে সাদিকুন্নাহার।
উদ্ধার কাজ চালাতে ময়মনসিংহ থেকে ডুবুরি দল আসছে বলে জানান তিনি।