ফকিরহাটে পৃথক ঘটনায় তিনজন নিহত

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৫, ১৯:৪৭

ফকিরহাটে পৃথক স্থানে দু’টি আত্মহত্যা ও ট্রাক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। পুলিশ জানায়, শুক্রবার সকাল ৮টায়  আড়পাড়া গ্রামের হাবিবুর রহমানের পুত্র আল-মামুনের (১৯) লাশ বানিয়াখালী একটি ঘেরের পাশে বটগাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। অন্যদিকে, উপজেলা গুড়গুড়িয়া গ্রামের সঞ্জয় রাহার স্ত্রী শিমুল রানী রাহা (২৭) বৃহস্পতিবার বিকাল ৩টায় কীটনাশক পান করে আত্মহত্যা করে। ময়না তদন্ত ছাড়াই উক্ত লাশ দু’টি দাফন সম্পন্ন হয়েছে বলে স্থানিয় সূত্র জানায়। এছাড়াও খুলনা-মংলা মহাসড়কের শুকদাড়া-চুলকাঠির মধ্যবর্তী স্থানে শুক্রবার ভোর রাতে বসুন্ধরা গ্রুপের সিমেন্ট ভর্তী ট্রাক (ঢাকা মেট্রো ট-১৩-০৩১০) নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এসময় রূপসার নুর মোহাম্মদের পুত্র উক্ত ট্রাকের হেল্পার জুয়েল রানা (৩২) ঘটনাস্থালেই মারা যান ও ড্রাইভার রূপসার দুলাল দাহারিয়ার (৪০) গুরুতর আহত হন।