অজ্ঞান পার্টির কবলে দুই পুলিশ

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৫, ২০:৩২
রাজধানীর কমলাপুরে অজ্ঞান পার্টির কবলে পড়েছেন দুই পুলিশ সদস্য। তারা হলেন- রকি রায় (২৪) ও বকুল চন্দ্র রায় (২৫)। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার বেলা সোয়া একটার দিকে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
আহতদের স্বজন ভবানী প্রসাদ রায় জানান, দুই পুলিশ সদস্যের বাড়ি ঠাকুরগাঁওয়ের সেনিহাটি। তারা পুলিশের কনস্টেবল পদে বান্দরবন জেলায় কর্মরত। সেখান থেকে ছুটিতে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বৃহস্পতিবার রাতে ট্রেনে চড়েন।
আজ  সকালে কমলাপুর থেকে এক ব্যক্তি ফোনে তাদের অচেতন হওয়ার বিষয়টি জানালে তাদের উদ্ধার করা হয়। এসময় রকি ও বকুলের সঙ্গে থাকা টাকা ও মোবাইল ফোন পাওয়া যায়নি।