মিরপুরে চালকের সহায়তায় বাসে আগুন !

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৫, ২০:৩৮
 
রাজধানীর মিরপুর সনি সিনেমা হল সংলগ্ন এলাকা। রাত তখন ৭টা ৫২ মিনিট। মিরপুর-গুলিস্তান রুটে প্রজাপতি পরিবহনের একটি বাস এসে থাকে। সিংহ ভাগ যাত্রী নেমে যায়। পাশাপাশি অন্যান্য পরিবহনের চারটি বাস এসে একই স্থানে থামে, যাত্রী নামিয়ে বাসগুলো যথারিতি চলে যায়।  কিন্তু তখনও দাঁড়িয়ে প্রজাপতি পরিবহনের বাসটি। এক সময় বাস্তার পাশে ময়লা স্তুপের নীচ থেকে গান পাউডারের পোটলা বের বরে এক যুবক। বয়স ১৮ থেকে ২০ এরমধ্যে। গান পাউডারের পোটলা নিয়ে ঐ যুবক উঠে পড়ে বাসে। চালক সঙ্গে সঙ্গে নেমে যায়। ঐ যুবক গান পাউডার ছড়িয়ে  আগুন দিয়ে দ্রুত নেমে পড়ে। মুহূর্তের মধ্যে গোটা বাসে আগুন ধরে যায়। - এ দৃশ্য ধরা পড়ে মিরপুর থানা পুলিশের নিয়ন্ত্রিত একটি  সিসিটিভি ক্যামেরায়। ঘটনাটি গত বৃহস্পতিবার রাতের।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, ঘটনাস্তলে ঐ যুবকের অবস্থান প্রায় আধা ঘণ্টা ধরে। ময়লার স্তুপের কাছে পায়চারি করছিল। তার অবস্থানের সময় বেশ কিছু বাস এসে ঘটনা স্থলে থাকে। কিন্তু কোন বাসকেই সে টার্গেট করেনি।
ফুটেজ সম্পর্কে মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাহউদ্দিন বলেন, ফুটেজ থেকে তিনি অনেকটা নিশ্চিত হয়েছেন, এ অগ্নিসংযোগের ঘটনায় বাসের চালকই জড়িত। কারণ যাত্রী নামানোর পর ঐ স্থানে তার অপেক্ষা করার বিষয়টি রহস্য জনক বলেই মনে হচ্ছে। ঘটনার পর চালককে পাওয়া যায়নি। তাকে আটকের চেষ্টা চলছে। তাকে জিজ্ঞাসাবাদ করা গেলেইগোটা বিষয় পরিষ্কার হবে। পাশাপাশি অগ্নিসংযোগকারী যুবককেও ধরার জন্য অভিযান চলছে।
চালক কেন সহায়তা করবে -এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মালিকের সঙ্গে কোন মত বিরোধ থাকতে পারে। এ কারণে প্রতিশোধ নিতেই এমনটা করে থাকতে পারে।