রাজশাহীর তানোরে পেট্রোল বোমায় শিশুসহ ১০ জন যাত্রী দগ্ধ হয়েছে। শুক্রবার সন্ধ্যায় তানোর সদরের ব্র্যাক মোড় নামক স্থানে এঘটনা ঘটে। এঘটনায় দগ্ধদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
তানোর থানার ওসি আনোয়ার হোসেন জানান, নাশকতায় জগিত শিবির ক্যাডারদের খুঁজে বের করার চেষ্টা চলছে। কয়েকজন দুর্বৃত্ত চলন্তবাসে পেট্রোলবোমা ছুড়লে বাসে আগুন ধরে যায়। দমকল বাহিনীর সদস্যরা আসার আগেই বাসটি পুড়ে যায় হয়। এ ঘটনায় দগ্ধদের রাতেই তানোর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
তানোর উপজেলা নির্বাহী অফিসার মুনীরুজ্জামান ভূঁঞা ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের খুঁজে বের করে ব্যবস্থা গ্রহণের কথা জানান।
আগুনে দগ্ধরা হলেন, রাজশাহীর মোহনপুর উপজেলার মকবুল হোসেন (৪৫) ও তার স্ত্রী আনোয়ারা বেগম (৪০) তানোর উপজেলার দেবীপুর গ্রামের নাজমা খাতুন (৩৫), উপজেলার ইলালদোহী গ্রামের জুলেখা (৩০) ও তার মেয়ে ফারজানা (৫), আশরাফ (৩৭), আছিয়া (৭) ও আইন উদ্দিন (৩৫)। অপর দুইজনের নাম জানা যায়নি। তবে তাদেরও রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
