আগামী রবিবার সকাল ৬টা থেকে বগুড়া জেলায় ৪৮ ঘণ্টা হরতাল আহ্বান করেছে ২০ দলীয় জোট। জেলা জামায়াতের নায়েবে আমির আলমগীর হোসাইন সহ ২০ দলীয় জোটের নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদের এই হরতাল পালন করা হবে বলে ২০ দলের জেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে ২০ দলীয় জোটের বগুড়া জেলা শাখার এক বৈঠকের পর এই হরতাল ঘোষণা করা হয়।
বিকেলে বগুড়া জেলা বিএনপির দফতর সম্পাদক মাহফুজুর রহমান রাজু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বগুড়া জেলা ২০ দলীয় জোটের ডাকে রবিবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত জেলাব্যাপী হরতাল পালন করা হবে।
