আগামীকাল রোববার সকাল ৬টা থেকে বগুড়া জেলায় ৪৮ ঘন্টার হরতাল আহবান করেছে ২০ দলীয় জোট। জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আলমগীর হোসাইন সহ ২০ দলের অসংখ্য নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানীর প্রতিবাদের এই হরতাল আহবান করেছে ২০ দলের জেলা কমিটি । গতকাল শুক্রবার দুপুরে ২০ দলীয় জোটের বগুড়া জেলা শাখার এক জরুরী বৈঠকে এই হরতাল পালনের কর্মসূচির সিদ্ধান্ত হয় ।
বিকেলে বগুড়া জেলা বিএনপির দফতর সম্পাদক মাহফুজুর রহমান রাজু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বগুড়া জেলা ২০ দলীয় জোটের ডাকে রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত জেলাব্যাপী হরতাল চলবে।
