নতুন চলচ্চিত্রে

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ২০:০১

লাক্স তারকা প্রসূন আজাদের বড়পর্দায় অভিষেক হয় জনপ্রিয় চিত্র পরিচালক কাজী হায়াতের হাত ধরে। ‘সর্বনাশা ইয়াবা’ শিরোনামের এই চলচ্চিত্রটি মুক্তি পায় ২০১৪ সালে। এরপর প্রসূন অভিনীত ‘অচেনা হূদয়’, ‘মুসাফির’ ছবি দুটি মুক্তি পায়। বর্তমানে তার হাতে রয়েছে ‘মৃত্যুপুরী’ ও ‘ভোলা’ নামের দুটি চলচ্চিত্র। তবে এসবের বাইরে আবারও নতুন ছবিতে কাজ করতে যাচ্ছেন তিনি। নতুন ছবি প্রসঙ্গে প্রসূন আজাদ বলেন, ‘রোমান্টিক-অ্যাকশন ঘরানার একটি ছবির প্রস্তাব পেয়েছি। আশা করি কয়েকদিনের মধ্যে এটি চূড়ান্ত হবে।’