রাজশাহীতে আবারো নিরাপত্তাবাহিনীর পাহারায় থাকা গাড়িবহর শুক্রবার রাত ১২টার দিকে পেট্রোল বোমা হামলার শিকার হয়েছে।
মতিহার থানার ওসি আলমগীর হোসেন জানান, ঢাকামুখী গাড়িবহরে থাকা একটি বাস ও দুটি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। তবে কেউ দগ্ধ হয়নি। নগরীর কাপাশিয়া এলাকায় রাজশাহী-ঢাকা মহাসড়কে রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, ছাত্র শিবির এ হামলা চালিয়েছে।
