চুয়াডাঙ্গা জেলা বিএনপি’র আহ্বায়ক গ্রেফতার

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৫, ১১:৫৬
চুয়াডাঙ্গা পুলিশ শনিবার বেলা ১০টা ৫০মিনিটে জেলা বিএনপি’র আহ্বায়ক ওহিদুল ইসলাম বিশ্বাসকে গ্রেফতার করেছে।
পুলিশ সুপার রশিদুল হাসান বলেন, পুলিশের গাড়ীতে বোমা হামলার মামলায় সন্দেহভাজন এবং সরকারবিরোধী ধ্বংসাত্মক পরিকল্পনাকারী হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।