ব্রাজিলে ৮৫ বছরের মধ্যে তীব্র খরা

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৫, ১২:২৮
 
ব্রাজিলের অধিকাংশ জনবহুল অঞ্চল তীব্র খরার সম্মুখীন হয়েছে। শনিবার দেশটির পরিবেশমন্ত্রী ইসাবেলা তেজেইরার বরাত দিয়ে বিবিসি এই তথ্য জানিয়েছে।
ইসাবেলা তেজেইরা বলেছেন, ১৯৩০ সালের পর ব্রাজিলের ইতিহাসে এটি সবচেয়ে ভয়াবহ খরা।
তিনি বলেছেন, সাও পাওলো, রিও ডি জেনেইরো এবং মিনাস জিরাইসের অধিবাসীদের পানি সংরক্ষণ করা উচিত।
ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়াতে এক জরুরি সভাশেষে তেজেইরা এসব কথা বলেন। এসময় তিনি পানির সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
তেজেইরা বলেছেন, দেশটির শিল্পকারখানা ও কৃষি ব্যবস্থায় এই খরা প্রভাব ফেলতে পারে। আর এটি ব্রাজিলের সামগ্রিক অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
খরার কারণে দেশগুলোর হাইড্রোলিক বাঁধগুলোর ওপর প্রভাব পড়ছে। আর এ কারণে শক্তি সরবরাহ কমে গেছে।