বিএনপি সমর্থক পেশাজীবী নেতা সেলিম ভূঁইয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার দুপুরে গ্রেফতার করা হয়। শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান তিনি। যাত্রাবাড়ী থানার ওসি অবণী শংকর কর এ তথ্য জানিয়েছেন।
জোটের অতিরিক্ত মহাসচিব জাকির হোসেন জানান, শনির আখড়ার এ কে ডিগ্রি কলেজ থেকে অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে পুলিশ তুলে নিয়ে যায়। ওই সময় শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে ছিলেন তিনি।
