ময়মনসিংহের নান্দাইল উপজেলার দাতারাটিয়া বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শনিবার সকালে ফারুক মিয়া (২১) নামে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। আহতরা হলেন- নিহতের চাচা খায়রুল ইসলাম (৩৮) ও আলমগীর হোসেন (৩৪)।
জানা গেছে, ওই বাজারের একটি দোকান ঘর স্থানান্তর করার সময় বিদ্যুতের ছেড়া তারে ঘরটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। পরে ওই তারে জড়িয়ে দাতারাটিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে ফারুক মিয়া ও তার দুই চাচা খায়রুল ইসলাম এবং আলমগীর হোসেন গুরুতর আহত হন। আহতদের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে কতর্ব্যরত চিকিৎসক আহত ফারুক মিয়াকে মৃত ঘোষণা করেন।
